পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন || প্রিন্ট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

লামায় দুর্গম ডিম পাহাড়ে ১৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ

লামায় দুর্গম ডিম পাহাড়ে ১৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ
বান্দরবানের লামা উপজেলার দুর্গম ডিম পাহাড়ের সোনে থংপং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যক্তিগত অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী তুলে দেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান।
২০১৪ সালে প্রতিষ্ঠিত সোনে থংপং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। যাতায়াতসহ নানা প্রতিকূলতার মধ্যেও স্থানীয় শিশুরা বিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রূপসীপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষা উপকরণের পাশাপাশি ক্রীড়াসামগ্রী দেওয়ায় শিশুদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করবে।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান বলেন, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মিস মাম্যাচিং ও বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজার পক্ষ থেকে শিক্ষার্থীও স্থানীয়দের সালাম ও শুভেচ্ছা জানানো হয়েছে। দুর্গম এলাকার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে এ সহযোগিতা করা হয়েছে।তিনি বলেন, ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবেন।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।